
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার কালকিনিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় তৃর্ণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ডিসেম্বর)২০২৩ ইং বুধবার সকালে কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া এলাকায় এই মহিলা ও শিশু বিষয়ক কর্মশালার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সংরক্ষিত নারী আসনের এমপি ও মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অধ্যাপিকা তাহমিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা আঃ ছত্তার বিশ্বাস, মহিলা বিষয়ক প্রশিক্ষণ কর্মকর্তা আফসানা মিমি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা,ডাসার উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সৈয়দা লুবনা সম্পা।
এতে মহিলা ও শিশু বিষয়ক কর্মশালার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান রেহেনা পারভীন নিপা।