1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন এমপি ফারুক চৌধুরী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,, আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন এমপি ফারুক চৌধুরী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ-নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এই আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী।

আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদের কার্যালয়ে একজন আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নিজের বক্তব্য পাঠান ওমর ফারুক চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত বক্তব্যে ওমর ফারুক চৌধুরী বলেছেন যে, আচরণবিধি লঙ্ঘন হওয়ার মতো কোন নির্বাচনী সমাবেশ তিনি করেননি। তারপরও যদি বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন বলে মনে হয়, তাহলে তিনি দুঃখ প্রকাশ করছেন এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইছেন। ওমর ফারুক চৌধুরীর পক্ষে তাঁর আইনজীবী এজাজুল হক মানু চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এই লিখিত জবাব দিয়ে এসেছেন।

কমিটি এই জবাব গ্রহণ করলেও ভবিষ্যতে যাতে ওমর ফারুক চৌধুরী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন, তার জন্য তাঁকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এমপি ওমর ফারুক চৌধুরীকে সতর্ক করে একটি চিঠি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত শনিবার বিকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী তানোর পৌরসভার গোকুল ও বুরুজ এলাকায় সরকারি বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের নিয়ে দুটি সমাবেশ করেন। এসব সমাবেশ থেকে তিনি আসন্ন নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে থাকার আহ্বান জানান। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগে এ ধরনের সমাবেশ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

এ জন্য পরদিন রোববার এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদ ওমর ফারুক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেন। এতে মঙ্গলবার তাকে ওই সভা দুটির বিষয়ে জবাব দিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com