1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১১:০২|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট। এন্টি টেররিজম ইউনিট রাজশাহী বিভাগীয় আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার সন্ধা ৭ টার দিকে রামচন্দ্রপুর কেদুর মোড় বৌ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ‍বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এন্টি টেররিজম ইউনিট।

গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের সদস্যরা মো: ওমর ফারুক (২৭) ও আসিফ শাহরিয়ার (২৮)। ওমর ফারুক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের আব্দুল মালেজ গাজীর ছেলে ও আসিফ শাহরিয়ার চাপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার দোকলা ডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ‘হিযবুত তাহরীর’ এর কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, ৩ টি সিম কার্ড, ‘হিযবুত তাহরীর’ এর প্রচারপত্র, এজেন্ডা সম্বলিত ‘হিযবুত তাহরীর’ এর উদ্দেশ্য, কার্যক্রম, খিলাফত প্রতিষ্ঠার আহবান, দল গঠনের প্রক্রিয়া, রাষ্ট্র ও গণতন্ত্র বিরোধী লেখনীসহ বিপুল পরিমাণ উগ্রবাদী দালিলিক কাগজপত্র উদ্ধার করা

গ্রেফতারকৃত আসামীরা রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর কেদুর মোড় বৌ বাজারের একটি বাসা ভাড়া নিয়ে গোপনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীরের’ কার্যক্রম পরিচালনা ও সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে গোপন বৈঠকে বসে সরকার উৎখাত ও তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্রে নিয়োজিত ছিল । গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com