1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ১শ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:১৮|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

রাজশাহীতে ১শ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রামে গত শনিবার (২৮ অক্টোবর) রাত ১১ টায় একজন মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মো: আব্দুল হালিম (৪৫)।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: নাসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রি. রাত ১০:৪০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রামস্থ ফুলতলা ঘাটের জনৈক মোঃ হিমু এর রাইস মিলের পিছনে ফাঁকা জায়গায় ০২ (দুই) জন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মো: নাসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ একই তারিখ রাত ১০:৫০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:০৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: আব্দুল হালিমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

উল্লেখ্য, অভিযুক্তের সাথে থাকা ওপর একজন পলাতক আসামি মো: ইদিল (৩৫), পিতা-মৃত: সাজ্জাদ আলী, সাং-চর হনুমন্তনগর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: আব্দুল হালিম এবং পলাতক আসামি মো: ইদিলের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com