1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর নারীরা দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে উঠবে রেণী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি

রাজশাহীর নারীরা দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে উঠবে রেণী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় তুলানামূলক পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে রূপ দিতে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং সিটি করপোরেশনের যৌথ আয়োজনে ৪দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সয়ংক্রিয় সেলাই মেশিন এবং সামগ্রি বিতরণ করা হয়েছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিপিই সম্পর্কিত উৎপাদন ক্ষমতা শক্তিশালী করার জন্য চীন ইউএনডিপি ট্রায়াঙ্গুলার এবং দক্ষিণাঞ্চলীয় কর্পোরেশনের সহায়তায় ও রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের তত্বাবধানে এ প্রকল্পের প্রথম ধাপে নগরীর ১৫জন নারীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

শনিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সেমিনার কক্ষে প্রশিক্ষণ শুরুর প্রারাম্ভ অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে স্বয়ংক্রিয় সেলাই মেশিন এবং সেলাই আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়।

দেশের পিছিয়ে পড়া নারীদের দক্ষ মানবসম্পদ রূপে গড়ে তুলতে আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় প্রতিষ্ঠান গুলোর যৌথ এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেনী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহিন আকতার রেনী বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই নারী জাগরনের অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা৷ তিনি ক্ষমতায় আশার পর নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া নারী সমাজকে নানামুখী শিক্ষায় শিক্ষিত করে দেশের মানবসম্পদে রূপ দিচ্ছে৷

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় রাসিক মেয়র লিটনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে৷ আমি আশাবাদী দেশী, বিদেশী সহযোগীতায় এভাবেই আমাদের নারী সমাজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে এবং একদিন তারা দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে উঠবে।

সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এসএম ইমদাদুল হক, রাসিকের চিফ ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার, রাসিকের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সিডিসি ক্লস্টারের বিভিন্ন ওর্য়াডের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com