1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে আরইউজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| রাত ১১:৩৩|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল, ভিডিও ফেসবুকে নড়াইলে যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত মাদারীপুরে মস্তফাপুরে বিএনপি”নেতার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে গৌরনদীতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। রাজশাহীতে বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবী নাদেওয়ায় সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে আরইউজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল সাংবাদিক সংগঠন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে গতিশীল করা, সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষায় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরইউজে’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তানজিমুল হক। আর বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান।

বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বিএফইউজে নির্বাহী সদস্য মো. বদরুল হাসান লিটন, রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, প্রবীণ সাংবাদিক ও আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াসসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সভায় গঠনতন্ত্রবিরোধী অবস্থানকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হলেন সিনিয়র সাংবাদিক মুস্তাাফিজুর রহমান খান আলম, মমিনুল ইসলাম ও বদরুল হাসান লিটন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com