1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপির হরতাল ও দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে গৌরনদীতে আ.লীগের শান্তি সমাবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:২৪|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

বিএনপির হরতাল ও দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে গৌরনদীতে আ.লীগের শান্তি সমাবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪২৬ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- দেশব্যাপী বিএনপি জামায়াতের হরতাল ও দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও পৌর আ.লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৯) অক্টোবর সকাল ১১টার সময় গৌরনদীর উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে ঢাকা বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে, শান্তি সমাবেশে আ.লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান হারিছ বলেন, বরিশাল জেলা আ.লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপির) নেতৃত্বে রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ, কোন অপশক্তি কোন কিছুই করতে পারবেনা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন। তখনি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে বিএনপি-জামায়াত হরতাল দিয়ে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন দেশের উন্নয়ন হয়, তখনি স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আবার দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনাকে বিদেশি অপশক্তি দিয়ে কখনো ধ্বংস করা যাবে না। শেখ হাসিনা এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ হোসেন (মুন্সী) উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, মহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভূইয়া সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com