
মোঃ উজ্জল শেখ, স্টাফ রিপোর্টার।
নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানজির শেখ (নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক তানজির শেখ কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত এখলাজ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে কালিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তানজির শেখকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তানজির শেখকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।