1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের হাতাহাতি, প্রাণ গেল শিশির মোল্লার তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন,ধ্বংস হচ্ছে ফসলি জমি মাদারীপুরে ডিবি পুলিশের অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সরকারি নর্থ খুলনা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত কেরানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

​জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। শনিবার উদয়কাঠী ইউনিয়ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি বিশাল মোটরসাইকেল শোডাউন পুরো এলাকা প্রদক্ষিণ করে। শোডাউনটি ইউনিয়ননের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিশেষ করে “আওয়ামী লীগের আস্তানা উদয়কাঠীতে হবে না” এবং “ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আস্তানা উদয়কাঠী হবে না” এমন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন তারা। পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি।

​সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, বজলুল হক ডিগ্রি কলেজের প্রভাষক জাকির হোসেন, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক এনায়েত করিম, এবং সাংগঠনিক সম্পাদক অমৃত লাল রায়। ​এ সময় বক্তারা বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে নানা রকম নাশকতা ও ষড়যন্ত্রের অপচেষ্টা চালাচ্ছে। তবে উদয়কাঠীর মাটি সন্ত্রাস ও ফ্যাসিবাদের আস্তানা হতে দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে বিএনপি।”

​বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউনে উদয়কাঠী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com