1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন

আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ

বরিশালের আগৈলঝাড়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাবেক সভাপতি সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে বাবুল মাস্টারকে গ্রেপ্তার করা হয়। তিনি টানা ১৪ বছর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য।

একই রাতে গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন—উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার এবং ছাত্রলীগ কর্মী কাওসার হোসেন।

গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যদের দাবি, কোনো সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়াই পুলিশ তাদের আটক করেছে। এছাড়া আওয়ামীলীগ নেতাকর্মীদের নিষ্ক্রিয় ও নির্মূল করতে আগৈলঝাড়ায় গণ গ্রেফতার চালাচ্ছে পুলিশ প্রশাসন।

তবে বুধবার (১১ নভেম্বর) দুপুরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহমুদুল হাসান সাগর সেরনিয়াবাতের বাবা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com