1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি, বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার

আতাউর রহমান চঞ্চল, বরিশাল (গৌরনদী):

এক রাতের আগুনে শেষ হয়ে গেল একটি পরিবারের দীর্ঘদিনের সাজানো সংসার। বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, পোশাকসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে তাদের ১০ লাখ টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মনিরুল হাওলাদার উজ্জ্বলের বসতঘরে আগুন লাগে। তিনি জীবিকার প্রয়োজনে ঢাকায় অবস্থান করলেও বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী সেলিনা বেগম, দুই স্কুলপড়ুয়া মেয়ে ও বৃদ্ধা মা।

পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে সেলিনা বেগম দুই সন্তান ও শাশুড়িকে সঙ্গে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। এতে পরিবারের চার সদস্য প্রাণে রক্ষা পেলেও ঘরের কোনো মালামাল বের করার সুযোগ পাননি।

আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। স্থানীয় মসজিদের মাইকেও বিষয়টি জানানো হয়। তবে গ্রামটির যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটির সবকিছু পুড়ে যায়।

সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে সেলিনা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, আগুনে তাঁদের সবকিছু শেষ হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া পরিবারের আর কোনো সম্পদ অবশিষ্ট নেই। অগ্নিকাণ্ডের পেছনে কারও সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করলেও এ বিষয়ে তিনি কারও নাম উল্লেখ করেননি।

অন্যদিকে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মো. জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বসতঘর ও প্রয়োজনীয় সব সম্পদ হারিয়ে পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগে রয়েছে। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com