1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আগৈলঝাড়ায় পালিত,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন! ঘরে আটকে রাখা মিলন সরদারকে আহত অবস্থায় উদ্ধার গৌরনদীতে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক বিএমপির প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে কোতয়ালী চ্যাম্পিয়ন সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকার, বানারীপাড়া পৌরশহরে বাতি নিয়ে ক্ষোভ নাতির প্রথম জন্মদিনে মাদ্রাসায় মিলাদ ও দোয়া, ড. নাসির উদ্দিনের মাদ্রসায় ডিপফ্রিজ প্রদান ডেঙ্গুর প্রকোপ রোধে আগৈলঝাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯ সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আগৈলঝাড়ায় পালিত,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৫৫৪ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

স্মরণকালের নেতা কর্মীদের সমন্বয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়ার সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি সেরনিয়াবাত কামরুজ্জামান (আজাদ) সাধারন সম্পাদক মো.সহিদ তালুকদার।সহসভাপতি মো.আব্দুল্লাহ লিটন।সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ব্যান্ডপার্টিসহ র‌্যালী নিয়ে আসেন নেতা কর্মীরা। শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী, দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামা হাফেজ মাওলানা ফজলুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com