1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ঐক্যের আহ্বান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দি পাটনা একাডেমির অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ঐক্যের আহ্বান রূপাতলীতে নদীর ভেতর থেকে ৩৫ ফুট ১০ ইঞ্চি সাবমেরিন ক্যাবল উদ্ধার রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি জনকণ্ঠের মাদারীপুর সংবাদদাতা সুবল বিশ্বাসের স্ত্রীর মৃত্যুতে শোক গৌরনদীতে প্রধানমন্ত্রীর রোপণকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মাদারীপুরের ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন ভূঁইয়া গ্রেফতার নড়াগাতীর জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার গণসংযোগ, বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ নড়াইলের শুক্তগ্রামে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন

আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ঐক্যের আহ্বান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ ​আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

”পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ​বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক বিশেষ কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিয়ে, আত্মহত্যা ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর দাবি জানানো হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান বলেন,
“সমাজ থেকে অপরাধ দূর করা কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং একটি শান্তিময় পরিবেশ তৈরি করতে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপরাধমূলক তথ্যের খবর দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি।”

​বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস বলেন, “আমাদের সন্তানদের সুপথে রাখতে পরিবার ও অভিভাবক থেকে শুরু করে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। বাকাল ইউনিয়নে কোনো ধরনের মাদক, বাল্যবিয়ে বা ইভটিজিং সহ্য করা হবে না।”

​সভায় বিশেষ বক্তব্য রাখেন বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ফকির, সদস্য সচিব বাপ্পি পান্ডে এবং যুগ্ম আহ্বায়ক ইউনুস ফকির। নেতৃবৃন্দ বলেন, “সামাজিক অবক্ষয় ও অপরাধের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের যেকোনো ইতিবাচক পদক্ষেপে স্থানীয় জনগণ সবসময় পাশে থাকবে।”

​ এ সময় উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়ন বিএনপির সদস্য তারেক ফকির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাছেল। এছাড়াও উপজেলা যুবদল নেতা বেল্লাল ফকির, আকবার, সিরাজ মোল্লাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

​সভা শেষে বক্তারা বাকাল ইউনিয়নকে মাদক, অপরাধ ও বাল্যবিয়ে মুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com