
আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে “মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রোপণকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচি”র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গৌরনদী বাটাজোরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সামাজিক সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে কর্মসূচির পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহির উদ্দিন স্বপন, এমপি। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বড় করে তোলা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।পরে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং রোপণকৃত গাছের পরিচর্যা কার্যক্রম পরিচালনা করেন। আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
গৌরনদী উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজীব খান, বাবু বেপারি, রনি তালুকদার ও কামরুল ইসলাম জয়।
এ ছাড়া গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও সাদ্দাম হোসেন হিরা, গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খান, সাংগঠনিক সম্পাদক সাহারাজ ইসলাম ও সাবেক আহ্বায়ক ইত্তোসাম পারভেজসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।