1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

রাজধানীর বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির থিয়েটার হলে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জাদুশিল্পীদের মিলনমেলায় উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে।

সম্মিলিত জাদুশিল্পী সংস্থা আয়োজিত এ উৎসবে জাদুশিল্পে বিশেষ কৃতিত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বরিশালের তরুণ খ্যাতনামা জাদুশিল্পী মহসিন সরদার।

জাদুশিল্পের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীলতা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা মহসিন সরদারের শিল্পীজীবনে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে তার এই অর্জন বরিশালের সাংস্কৃতিক অঙ্গনেও বয়ে এনেছে গৌরব ও আনন্দ।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মনি (এমপি), মাননীয় চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রেজাউলিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি; ইঞ্জিনিয়ার বুর মাজিদুর রহমান, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; আলী রাজ, ম্যাজিক আইকন, বাংলাদেশ; এবং রবিন খান।

দেশের বিভিন্ন প্রান্তের জাদুশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে জাদুশিল্পের নানা পরিবেশনা ও আয়োজন দর্শকদের মুগ্ধ করে। সম্মাননা অর্জনের মধ্য দিয়ে মহসিন সরদার দেশের জাদুশিল্পের অঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি বরিশালের মুখও উজ্জ্বল করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com