1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫৪|
সংবাদ শিরোনামঃ
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম তানোরে হেরোইনসহ মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জন গ্রেফতার ধর্মঘট প্রত্যাহার, রাজশাহীতে বাস চলাচল শুরু তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা জুলাই দিবস ও ৫ আগষ্ট গণঅদ্ভুত্থান দিবস উদযাপনে গৌরনদীতে প্রস্তুতি সভা কালিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের  চারা বিতরন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার মোহাম্মাদ আলী।

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুরে পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত সংগঠনের এক সভায় গঠনতন্ত্র অনুযায়ী পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে ৩ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আমার সংবাদ ও ভোরের অঙ্গীকার প্রতিনিধি নাজমুল হক মুন্নাকে আহ্বায়ক এবং দৈনিক ঘোষণা ও সময়ের বার্তা প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়ামকে সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী মনোনীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ ৯০ (নব্বই) দিন অথবা পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি সদস্য তালিকা হালনাগাদ, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও যাচাই-বাছাই, প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।

সভায় সভাপতিত্ব করেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং আমাদের সময় ও বাংলার জাগরণ প্রতিনিধি আঃ রহিম সরদার। সভা পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন ও দৈনিক সংবাদ প্রতিনিধি কল্যাণ কুমার চন্দ।

এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আমার দেশ ও বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মোঃ মাহাফুজুর রহমান মাসুম, সদস্য বিডি প্রভাত প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ সোহাগ হোসেন, দৈনিক শাহনামা প্রতিনিধি গোলাম মোস্তফা আকাশ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের ঐক্য সুসংহত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন, নিরপেক্ষ ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

বক্তারা আরও বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে নির্ধারিত সময়ের মধ্যেই একটি শক্তিশালী, গণতান্ত্রিক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে উজিরপুরে কর্মরত সকল পেশাদার সাংবাদিকের সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com