1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৩৫|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১ নড়াইলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ দেবীগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির,, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮পরিবার ৫৮ বান্ডিল ঢেউটিন ও আর্থিক সহায়তা পেলো গৌরনদীতে

রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ-

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রা (১৬ জুলাই) ও উল্টো রথযাত্রা (২৪ জুলাই) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নড়াইল জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জেলা সদরসহ প্রতিটি উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীর প্রতি দ্রুত ‘স্বেচ্ছাসেবক টিম’ গঠনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা চলাকালে ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নড়াইল জেলা বিএনপি আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উৎসব দুটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com