1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮পরিবার ৫৮ বান্ডিল ঢেউটিন ও আর্থিক সহায়তা পেলো গৌরনদীতে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু কালকিনির কয়ারিয়ায় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা ফ্যামিলি কার্ডের টিপসই থেকে ‘বিয়ে’—বিধবার দাবি, জানেনই না কিছু রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আগৈলঝাড়ায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত ১৬৯ মণ্ডপ প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীবন উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা ভালোবাসার কাশফুলে শরতের শুভ্রতা, প্রকৃতির বুকে স্নিগ্ধতার ছোঁয়া

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮পরিবার ৫৮ বান্ডিল ঢেউটিন ও আর্থিক সহায়তা পেলো গৌরনদীতে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে বরিশালের গৌরনদী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মধ্যে ৫৮ বান্ডিল ঢেউটিন এবং ঢেউটিন বাবদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি বরাদ্দের ঢেউটিন ও আর্থিক অনুদান তুলে দেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসা মোঃ ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহীর সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, গাজী আবুবকর, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ রাজনৈতিক, সামাজিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত তাদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন এ সুবিধা পান, সে বিষয়েও উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী ৪৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৫৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে ৩ হাজার টাকা হারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে কাজ অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় সহায়তা পাওয়া পরিবারগুলো সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com