1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক দেবীগঞ্জে পূজার আনন্দে সড়কে দুর্ঘটনার শঙ্কা, ঝুঁকিতে দর্শনার্থীরা সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ

কালিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

মো. মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়ায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষাপটে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গ্রামবাসীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়া পৌরসভার ঐতিহ্যবাহী আলী মাদ্রাসার সামনে মিহিরীর মোড়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রায় দুই শতাধিক গ্রামবাসী অংশ নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ তুলে ধরেন। এ সময় ওসি বলেন, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি গ্রামবাসীদের রাতের পাহারা জোরদার করার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজায়ে রাব্বি কামাল, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন এবং কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মিষ্টাং সর্দার।

এছাড়া উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি শান্তিপূর্ণ ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত গ্রামবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com