1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০৭|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১ নড়াইলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ দেবীগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির,, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮পরিবার ৫৮ বান্ডিল ঢেউটিন ও আর্থিক সহায়তা পেলো গৌরনদীতে প্রথমবারের মত জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হল কালিয়াতে নড়াইলের নড়াগাতীর কৃতি সন্তান গিটার কিংবদন্তি এনামুল কবীরের ৮৫ বছরে পদার্পণ পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮পরিবার নিঃস্ব, পুড়ে ছাই ৩০-৩৫টি বসতঘর,, গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিষ্কার 

নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার খবির মোল্লা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে।
র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় খবির মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো আসামিকে থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com