1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিষ্কার  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:১৬|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিষ্কার  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ দেবীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নড়াইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন কালিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা গৌরনদী এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা। মোহনপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিষ্কার 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদীতে চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, এদিন মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ৫২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন দুর্জয় বারৈ (রোল: ২০৫৬৩২) ও মেহেদী হাসান খোন্দকার (রোল: ২০৫৬৪২)।

মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমের উপস্থিতিতে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তিনি আরও জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন, কেন্দ্র পরিচালনা কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি অব্যাহত রেখেছেন। সার্বিকভাবে কেন্দ্রের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com