1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভাঙ্গাবিলে অবৈধ মাছ চাষের অভিযোগ: কবরস্থান ও বসতভিটার ক্ষতি, ইউএনওর হস্তক্ষেপ কামনা,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন

ভাঙ্গাবিলে অবৈধ মাছ চাষের অভিযোগ: কবরস্থান ও বসতভিটার ক্ষতি, ইউএনওর হস্তক্ষেপ কামনা,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২নং শালডাঙ্গা ইউনিয়নের ভাঙ্গাবিল এলাকায় অবৈধভাবে মাছ চাষের কারণে স্থানীয় কবরস্থান, বসতভিটা ও ব্যক্তিমালিকানাধীন জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ভাঙ্গাবিলের জলকর লিজগ্রহীতা ও কয়েকজন লিজদাতা নিজেদের স্বার্থে জলকরের বাইরে থাকা প্রায় ৫০ বিঘা ব্যক্তিমালিকানাধীন জমিতেও মাছ বিচরণ করিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন। অথচ ওই জমিগুলো কখনোই লিজ নেওয়া হয়নি এবং জমির মালিকদের কোনো অনুমতিও নেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, বর্ষাকালে ছেড়ে দেওয়া মাছ কবরস্থান ও বসতভিটার মাটিতে গর্ত করায় ভূমিধস দেখা দিচ্ছে। এতে কবরস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বসতভিটাও ঝুঁকির মুখে পড়েছে। এছাড়া ব্যক্তিমালিকানাধীন জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

অভিযোগকারীরা আরও জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে লিজগ্রহীতা ও সংশ্লিষ্টরা তাদের বিরুদ্ধে মাছ চুরির মামলা দেওয়ার হুমকি দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। ফলে এলাকাবাসী চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দাখিল করে ঘটনাটি সরেজমিন তদন্ত, অবৈধ মাছ চাষ বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com