1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত নলছিটি, সংঘর্ষের পর বসতঘরে আগুন—প্রাণ গেল একজনের! গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ গাঁজা-ইয়াবার বিরুদ্ধে আগৈলঝাড়ায় পুলিশের অভিযান, গ্রেফতার ৬ মাদারীপুরে পৃথক দুটি অভিযানে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাথর ও বিটুমিনের বদলে; ইটের খোয়া দিয়ে ঢাকা- বরিশাল মহাসড়ক সংস্কার

সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্য মোঃ সোহাগ শেখের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

চারা গ্রহণকারী স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশ রক্ষায় এমন জনসচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ লক্ষ্য করা যায়। উপস্থিত ব্যক্তিরা বলেন, পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগই একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com