1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:৫৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।

এসময় ডেঙ্গু প্রতিরোধ র‍্যালিতে অংশগ্রহন করেন,ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান,ডাসার থানার সাবইন্সপেক্টর মো. জালাল উদ্দিন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার,নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলার বাসিন্দাদের মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্যে ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন,ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। বর্ষা মৌসুমে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com