1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:২০|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

উপজেলা প্রতিনিধি, রামপাল বাগেরহাটঃ-

বাগেরহাটের রামপাল উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) বাদ ফজর সকাল ৫টা ৩০ মিনিটে রামপাল উপজেলার কাচারীবাড়ি এতিমখানা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি এতিম ছাত্র ও অসহায়-দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক কৃষিবিদ শামীমুর রহমান শামীম গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সাংবাদিকদের বলেন,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা,গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই একজন মহান নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা ধর্মীয় ও সামাজিক এই কর্মসূচি পালন করছি। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, “এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক উদ্যোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com