1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে গরু মোটাজাতাজাকরন স্টেরয়েড,হরমোন ব্যবহার প্রতিরোধে অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:৩৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে গরু মোটাজাতাজাকরন স্টেরয়েড,হরমোন ব্যবহার প্রতিরোধে অভিযান ওয়ার্ল্ড ভিশনের ফাইভ জিরো বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক সভা বিদেশিদের হেনস্তাকারী রাজশাহীর আকাশের বিলাসী জীবন বিজিবি’র সফল অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ মামলা থাকলেও বহাল তবিয়তে অফিস করছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, ক্ষোভ জনমনে জনগণের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে কাজ করছে সরকার – খোকন তালুকদার এমপি উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত শাহমখদুম থানা পুলিশের অভিযানে চুরি হওয়া গরু ৮ ঘন্টার মধ্যে উদ্ধার মাদক কারবারিদের তথ্য সংগ্রহে করতে গিয়ে হামলার শিকার র‍্যাব কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি

গৌরনদীতে গরু মোটাজাতাজাকরন স্টেরয়েড,হরমোন ব্যবহার প্রতিরোধে অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুনঃ-

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে গরু মোটাতাজাকরনে ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন ব্যবহার প্রতিরোধ সচেতনতামূলক অভিযান ও আইন ভঙ্গে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ দুপুরে গৌরনদী উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান।

এ সময় ক্ষতিকর হরমোন ও স্টেরয়েড বিক্রি করায় একজনকে ৩০,০০০/ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড ও পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় একজনকে ৩,০০০/ টাকা মোট ৩৩,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

একইদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করে
ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ডায়গনস্টিক এসোসিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয় যে যদি তাদের বা তাদের কোন প্রতিনিধি ভবিষ্যতে রোগী হয়রানি বা দালালির সাথে জড়িত থাকে তাহলে কারাদণ্ড প্রদান করা হবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফকরুল মৃধা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার পিএএ, ভেটেরিনারি সার্জন ডা: মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী মডেল থানার এএসআই মোঃ রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা।

জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com