1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:৫২|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল উপজেলা প্রতিনিধিঃ-

আজকের শিশু আগামীর ভবিষ্যত, তারাই হবে এ দেশ গড়ার কারিগর আর এ কাজে শিশুকে সুশিক্ষিত দক্ষ এবং নৈতিকতার সাথে গড়ে না তুললে তাদের হাতে অনিরাপদ হয়ে পড়বে দেশ।

শিশুদের সুস্থ সুন্দর দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশন বদ্ধপরিকর তারই অংশ হিসেবে বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ মে( মঙ্গলবার) সকালে উপজেলা মিলনায়তনে রামপাল এপি’র আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল এপিসিও-র সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন

এসময় রামপাল এপিসিও-র সিনিয়র ম্যানেজার ফুলি সরকার তার বক্তব্যে শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝড়ে পড়া শিশুদের জীবনে যে ক্ষতি হয়ে থাকে এবং দেশের জন্য যে ক্ষতি তা তুলে ধরে বলেন ওয়ার্ল্ড ভিশন এর মূল লক্ষ্য শিশু, এই শিশু গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আগামীর বাংলাদেশ সুস্থ মস্তিষ্কের দক্ষ সুশিক্ষিত মানুষের হাতে যেতে পারে সেই লক্ষ্যে শিশুদের অকাল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশন কাজ করে আসছে,

তিনি এসময় আরো বাল্যবিবাহ , শিশু শ্রম ও স্কুল ঝড়ে পড়া শিশুদের নিয়ে রামপাল এপি’র পদক্ষেপ গুলো তুলে ধরেন এবং বাস্তবায়নে প্রশাসন , অনন্যা এনজিও এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com