1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে অবাধে চলছে জাটকা নিধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

গৌরনদীতে অবাধে চলছে জাটকা নিধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ইলিশের পোনা তথা জাটকা ধরা কিংবা বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বরিশালের গৌরনদীতে যেন এ নিয়মের তোয়াক্কা নেই। উপজেলার একমাত্র আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর মোহনায় প্রতিনিয়ত চলছে জাটকা নিধন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অসাধু বিক্রেতারা প্রকাশ্যে জাটকা বিক্রি করলেও তা দেখার যেন কেউ নেই।

স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির অসাধু জেলে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে দীর্ঘদিন ধরে নদীতে নির্বিচারে জাটকা নিধন করে আসছে। নদী থেকে আহরণ করা এসব জাটকা স্থানীয় মিয়ারচর ও হোসনাবাদসহ আশপাশের বাজারগুলোতে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে সোমবার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার জিরো পয়েন্টে দেখা যায়, ‘চাপিলা মাছ’ বলে ক্রেতাদের কাছে প্রকাশ্যে ইলিশের পোনা বিক্রি করছেন এক ব্যবসায়ী। এ সময় পোনাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, এগুলো বরিশাল শহর থেকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকে রাতের আঁধারে জাটকা পাচার হয়ে স্থানীয় মৎস্য আড়তগুলোতে পৌঁছে যায়। পরে ভোর হওয়ার আগেই আড়ত মালিকরা পাইকারদের কাছে সেগুলো বিক্রি করে দেন।জাটকা ধরা ও বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিং দেবনাথ বলেন, জাটকা নিধন রোধে নদীতে অভিযান পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com