1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ে পরাজিত জামায়াত প্রার্থীকে মালা পরিয়ে মিষ্টিমুখ করালেন বিএনপি,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৫১|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

পঞ্চগড়ে পরাজিত জামায়াত প্রার্থীকে মালা পরিয়ে মিষ্টিমুখ করালেন বিএনপি,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ে জামায়াতের পরাজিত প্রার্থী মোঃ সফিউল আলম সুফিকে ফুলের মালা দিয়ে বরণ করে তাঁর বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করালেন বিএনপির বিজয়ী প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে অবস্থিত সফিউল আলম সুফির বাড়িতে যান বিজয়ী প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। এ সময় ফরহাদ

হোসেন আজাদ সফিউল আলমকে বুকে জড়িয়ে ধরে বলেন, আমরা একসঙ্গে কাজ করতে চাই। আমরা একই এলাকার মানুষ। পরাজিত জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির বিজয়ী প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসেন প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ফরহাদ হোসেন আজাদ (ধানের শীষ) পেয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৬৮৬ ভোট,মাহমুদ হাসান সুমন (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৮২১ ভোট, মোঃ আশরাফুল আলম (কাস্তে) পেয়েছেন ৯২০ ভোট,মোঃ এমরান আল আমিন (মোটর গাড়ি) পেয়েছেন ৯৪১ ভোট,মোঃ কামরুল হাসান প্রধান (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৩৫৮ ভোট, মোঃ দেলোয়ার হোসেন (একতারা) পেয়েছেন ১ হাজার ৩৫১ ভোট, মোঃ লুৎফর রহমান রিপন (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট,মোঃ সফিউল আলম সুফি (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লক্ষ ২৭হাজার ৬০৮ ভোট।

ফলাফলে দেখা যায়, বিএনপি’র প্রার্থী ফরহাদ হোসেন আজাদ উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী হয়েছেন। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসেন ভোটের ফলাফল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com