1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৩৯|
সংবাদ শিরোনামঃ
তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খানের সঙ্গে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বাদ মাগরিব গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান তার নির্বাচনী অঙ্গীকার, এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার বাস্তবায়নই তার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যম যদি স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল–১ আসনের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বরিশাল জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মো. বায়জীদ শরীফ, আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, সাবেক আমীর আলী আহমদ সেরনিয়াবাতসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীর কাছে প্রশ্ন উত্থাপন করেন। প্রার্থী তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গৌরনদী উপজেলা শাখা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com