1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা

নড়াইল-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইল প্রতিনিধিঃ-

আজ ১৮ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে নড়াইল-১ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, আপসহীন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নড়াইল-১ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দীপনা, ঐক্য ও দৃঢ় প্রত্যয়। নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম শুধু একজন প্রার্থী নন—তিনি নড়াইলের মাটি ও মানুষের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর।

নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দমন-পীড়ন ও একদলীয় শাসনের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে—ধানের শীষ সেই সংগ্রামের প্রতীক। আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে নড়াইল-১ আসন গণতন্ত্র পুনরুদ্ধারের দুর্গে পরিণত হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে বক্তারা বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই হচ্ছে ধানের শীষের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, জনগণের ঐক্যবদ্ধ রায়ে নড়াইল-১ আসনে ধানের শীষের বিজয় অনিবার্য।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা শপথ নেন—ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেবেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখবেন।

মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে পুরো পরিবেশ ছিল সংগ্রামী চেতনায় উজ্জীবিত ও উৎসবমুখর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com