1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,,

গৌরনদীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-

‎‎মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস। উক্ত দিবস  উপলক্ষে বরিশালের গৌরনদীতে ‎শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার সঙ্গে বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়। সকাল ৯টায় বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের (মরারভিটা) বধ্যভূমিতে পুস্পস্তক অর্পন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সমবায় অফিসার আফসানা শাখী, সোনালী ব্যাংক পিএলসি গৌরনদী শাখার ম্যানেজার নৃপেন্দ্র নাথ মন্ডল, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির,গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক আনিসুর রহমান,সদস্য সচিব কাদের হাওলাদার,সদস্য আবুল হোসেন, বাটাজোর বিএনপির আহবায়ক মোঃ আজাদ সদস্য সচিব ও সাধারণ সম্পাদক বাটাজোর ব্যবসায়ী সীমিতি এমদাদুল হক পান্না, বাটাজোর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন মোল্লা,যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান কবিরসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,

গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম। সভায় আলোচক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বীর মুক্তিযোদ্ধা শাহ আলোম ফকির। বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান,

‎‎সভায় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন স্বাধীন বাংলাদেশের চিন্তা, চেতনা ও প্রগতির অগ্রদূত। তাঁদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। ‎বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। তাঁদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই জাতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারে।  ‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‎অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com