1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব গৌরনদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরনদী পৌর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক অঙ্গনে এটি ছিল সাম্প্রতিক সময়ে গৌরনদীতে  বৃহৎ দোয়া আয়োজন, যেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মরণ সঙ্কটে লড়ছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছি। নেত্রীর সুস্থতা আমাদের রাজনৈতিক পরিবারে নতুন আলো এনে দেবে।

দোয়া পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন খান। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তার দোয়ায় উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় দেশজুড়ে লাখো মানুষের আহাজারি ও প্রার্থনা চলছে। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরীফ শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক সরদার নাসির উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর যুবনেতা ও গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ চুন্নু সিকদার, গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বুলবুল সরদার, বেলাল, এনামুল হক, মিলন সরদার, মোঃ জাহাঙ্গীর তালুকদার, মোঃ শাহেব আলী, মোঃ নূরউদ্দিন বুদ্ধি, হাফিজুরসহ স্থানীয় যুবদল-ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর হলেও এক আবেগঘন পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা কামনায় একত্রিত হয়ে মানবিক ও রাজনৈতিক ঐক্যের দৃঢ় বার্তা দেন।

স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়ার সুস্থতা আমাদের সবার আকাঙ্ক্ষা। তিনি সুস্থ হলে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ফিরে আসবে। সবার কাছে দোয়ার দরখাস্ত মহান আল্লাহ যেনো দেশনেত্রী কে দ্রুত সুস্থতা দান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com