1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত‎ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদক-ইভটিজিং-সাইবার অপরাধ রুখতে পাথরঘাটায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রে পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ফের ‘শয়তানের নিঃশ্বাসের’ আতঙ্ক, নারীর স্বর্ণ-টাকা লুট রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত  দেবীগঞ্জে যুবলীগের কর্মসূচিতে যাওয়ার পথে চারজন আটক দি পাটনা একাডেমির অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ঐক্যের আহ্বান রূপাতলীতে নদীর ভেতর থেকে ৩৫ ফুট ১০ ইঞ্চি সাবমেরিন ক্যাবল উদ্ধার

গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত‎

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ‎

‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, “উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এ বিপদ থেকে যুব সমাজকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন, পৌর জামায়াত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ। ‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল,‎ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,সমবায় কর্মকর্তা আফসানা শাখি, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, মানবাধিকার কর্মি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, গণঅধিকার পরিষদ উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মো. নুর আলম সেরনিয়াবাত, মো. ফারুক মৃধা, উপজেলা মহিলা সংস্থা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আহম্মাদ বিন হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com