1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদক-ইভটিজিং-সাইবার অপরাধ রুখতে পাথরঘাটায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রে পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ফের ‘শয়তানের নিঃশ্বাসের’ আতঙ্ক, নারীর স্বর্ণ-টাকা লুট রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত  দেবীগঞ্জে যুবলীগের কর্মসূচিতে যাওয়ার পথে চারজন আটক দি পাটনা একাডেমির অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ঐক্যের আহ্বান রূপাতলীতে নদীর ভেতর থেকে ৩৫ ফুট ১০ ইঞ্চি সাবমেরিন ক্যাবল উদ্ধার

বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্কে,বরিশাল গৌরনদীঃ-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও শোডাউন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং যুবদল নেতা তারিকুল ইসলাম কাফী। নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও তাকে ঘিরে এলাকার সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বার্থী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও যুবসমাজের উদ্যোগে তারিকুল ইসলাম কাফীর সমর্থনে বের করা হয় একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। বিপুলসংখ্যক মোটরসাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রাটি পরিণত হয় বর্ণাঢ্য এক কর্মসূচিতে।

শোভাযাত্রাটি বার্থী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক, বিভিন্ন গ্রাম এবং গুরুত্বপূর্ণ হাট-বাজার প্রদক্ষিণ করে। শোভাযাত্রা ঘিরে বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে এবং স্লোগান দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফীকে অভিবাদন জানান।

শোভাযাত্রায় অংশ নিয়ে তারিকুল ইসলাম কাফীও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোটরসাইকেল শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত পথসভা। সেখানে তারিকুল ইসলাম কাফী বলেন, “সমাজ থেকে অন্যায়, জুলুম এবং মাদক দূর করতে সৎ ও সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। বার্থী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং জনবান্ধব আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি বার্থী ইউনিয়নের স্থানীয় সরকার ব্যবস্থায় কাঙ্ক্ষিত ও ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।

উক্ত মোটরসাইকেল শোভাযাত্রায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বার্থী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো সাধারণ মানুষ এবং তরুণ ভোটাররা অংশ নেন। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাকে কেন্দ্র করে গোটা বার্থী ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ও দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, প্রচার-প্রচারণা ও বিভিন্ন কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা ক্রমেই জমে উঠছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com