1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১২:০৯|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ তরমুজের বাম্পার ফলন কৃষকের মুখে ফুটেছে হাসি। রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমান মাদক, গ্রেপ্তার- ২ এতিম শিশুদের সঙ্গে বসে ইফতার করলেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন। দুর্গাপুরে সরকারি খাস পুকুর লীজ ইজারায় ব্যাপক অনিয়ম,লীজ বাতিলের অভিযোগ বিদেশে চাকরি দেয়ার ফাঁদ প্রতারণায় নিঃস্ব রাজশাহীর অনেক পরিবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেবীগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল মাদারীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা তৈরির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভুগীর সংবাদ সম্মেলন

আগৈলঝাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মো. আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গৈলা আল ফারুক এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ড্যাবের নির্দেশনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্শেদ সজীব। এ সময় তিনি বলেন,

“শুধু আজকের ক্যাম্পেইনেই সীমাবদ্ধ নয়, ধাপে ধাপে উপজেলার সকল শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপিং ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ড্যাব মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে।”

ক্যাম্পেইনে স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে ড্যাব বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় আগৈলঝাড়ায় দিনের উল্লেখযোগ্য এই সেবামূলক কার্যক্রম সম্পন্ন হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com