1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নতুন কুঁড়ি প্রতিযোগিতায় গৌরনদীর প্রিয়ন্তীর সাফল্য। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় গৌরনদীর প্রিয়ন্তীর সাফল্য।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

সারা দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার চূড়ান্ত বাচাই পর্বে সেরা দশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বরিশালের গৌরনদীর মেয়ে প্রিয়ন্তী পোদ্দার।

এর আগে রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে বরিশাল বিভাগীয় পর্যায়ে সে উর্ত্তীন হয়। পরবর্তীতে ঢাকায় চূড়ান্ত বাচাই পর্বে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে সেরা দশে দ্বিতীয় স্থান লাভ করে প্রিয়ন্তী।

জানা গেছে, রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় সারাদেশের ৫২ জন প্রতিযোগি অংশগ্রহন করে। গত ২০ অক্টোবর বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার পর গত ২২ অক্টোবর দিবাগত রাতে অনলাইনে কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করেন। আগামি সোমবার (২৭ অক্টোব্বর) বিটিভির স্টুডিওতে সেরা দশের মধ্যে চ্যাম্পিয়ান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের দ্বিতীয় মেয়ে এবং টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্রী।

২০২৩ সালে প্রিয়ন্তী পোদ্দার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পুরস্কার লাভ করে। প্রিয়ন্তী পোদ্দারের বাবা ও মা তাদের মেয়ের জন্য দেশবাসীর কাছে প্রার্থনা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com