1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী ( ইউএনও) এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন

গৌরনদী ( ইউএনও) এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, গৌরনদী বরিশালঃ-

‎বরিশাল জেলার গৌরনদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম এর সাথে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত ইউএনও জনগণের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

‎এসময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক খন্দকার মনিরুজ্জামান মনির সহ সংগঠনের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রিপন,।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মণীষ বিশ্বাস, মোঃ হানিফ, বদিউজ্জামান খান সবুজ, সঞ্চয় কুমার পাল, মোঃ খায়রুল ইসলাম, জামিল মাহমুদ, এস এম মোশারফ হোসেন,আমীন মোল্লা,লিটন খান,মোহাম্মদ আলী বাবু, মোঃ আলম, শামীম মীর, আবদুছ ছালেক মামুন,সোলায়মান তুহিন, মোল্লা ফারুক,এস এম মিজান, হাসান মাহমুদ, আরেফিন রিয়াদ,মহসিন খান,মোঃ নাসির উদ্দীন প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম বলেন,প্রশাসন এবং সংবাদমাধ্যমের লক্ষ্য অভিন্ন—তা হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা।আমি বিশ্বাস করি,প্রশাসন ও সংবাদকর্মীদের সম্পর্ক হবে পারস্পরিক আস্থা ও সহযোগিতার। আমি নিশ্চিত করতে চাই, গৌরনদীতে আপনাদের পেশাগত দায়িত্ব পালনে আপনারা আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন। আসুন, আমরা সকলে মিলেমিশে গৌরনদীকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য একসাথে কাজ করি।

‎মতবিনিময় সভা শেষে গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির কর্তৃক লিখিত বই উপহার হিসেবে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) এর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক বি এম বেল্লাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com