1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন"অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:২৪|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন”অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুর।

মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে শারীরিক নির্যাতনের অভিযোগে দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে সদর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের ঘটকচর বাজারে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত (২৭ সেপ্টেম্বর) সদর উপজেলার ঘটকচর এলাকার বশির সরদারের ছেলে সোহাগ সরদারের বাড়ির ভাড়াটিয়া ইতালি প্রবাসীর স্ত্রীকে কৌশলে তার গেস্টরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের চিত্রটি মোবাইলে ভিডিও ধারন করে পরে ভিডিওটি তার প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দিবে বলে একাধিকবার ওই নারীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেন।

এরপরে (১ অক্টোবর) সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদারসহ আরও কয়েকজন পরকীয়ার অপবাদ দিয়ে ওই নারীর কক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন। একপর্যায়ে তারা গরম খুন্তি দিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেয়। পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নির্যাতিত নারীর মা মুর্শিদা বেগম বাদী হয়ে সোহাগ সরদারসহ সাত জনের নামে মাদারীপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী নারী বলেন, সোহাগ ও তার পরিবারের সদস্যরা আমার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে। ওরা আমার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। আমি সরকারের কাছে তাদের বিচার চাই। আমার দাবি—ওদের ফাঁসি দেওয়া হোক, যাতে আমার মতো আর কোনো নারীর সঙ্গে এমন ঘটনা না ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com