1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মান। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:২৯|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

গৌরনদীতে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মান।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মান করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় কতিপয় ভাড়াটিয়া ব্যক্তিকে দিয়ে হামলাসহ মামলায় জড়ানোর হুমকি দেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার তিকাসার গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান, দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন-তিকাসার গ্রামের পাইকবাড়ি সংলগ্ন এলাকার প্রায় ২০টি পরিবারের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তাটি তারা নিজস্ব অর্থায়নে একাধিকবার মেরামত করেছেন।

পরবর্তীতে সম্প্রতি গৌরনদী পৌরসভা থেকে রাস্তাটি সংস্কার করতে আসলে জমি ক্রয়সূত্রে ওই এলাকার বাসিন্দা প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা বাঁধা প্রধান করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানার ওসি উভয়কে নিয়ে থানায় বসে রাস্তা ব্যবহারের পক্ষে রায় ঘোষণা করেন।

মিজানুর রহমান বলেন-দীর্ঘ ২০ বছর ধরে ওই এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তার ওপর থানার ওসির নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকাল থেকে প্রবাসী কামাল সরদার শ্রমিক নিয়ে পাকা দেয়াল নির্মানের কাজ শুরু করেন।

এসময় তাদের বাঁধা দেয়ায় কামাল সরদারের ভাড়াটিয়া লোকজনে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলাসহ মামলায় জড়ানোর হুমকি প্রদান করে রাস্তার মধ্যে দেয়াল নির্মানের কাজ অব্যাহত রেখেছেন।

বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোন সুফল মেলেনি বলেও তারা উল্লেখ করেন।

রাস্তার মধ্যে পাকা দেয়াল নির্মানের ফলে প্রায় ২০টি পরিবারের সদস্যরা এখন অবরুদ্ধ হয়ে পরেছেন।

এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

দীর্ঘদিনের রাস্তার ওপর দেয়াল নির্মানের ব্যাপারে প্রবাসী কামাল সরদার বলেন, আমার ক্রয়কৃত জমির ওপর আমি দেয়াল নির্মান করেছি। ভাড়াটিয়া লোকজন দিয়ে হুমকির অভিযোগ সঠিক নয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন-ওই এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিত্বে কয়েকদিন পূর্বে প্রবাসীর পরিবারকে রাস্তা বন্ধ না করার জন্য বলা হয়েছিলো। সর্বশেষ কি হয়েছে সে বিষয়টি আমার (ওসি) জানা নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com