1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ছিনতাইকারীর কবলে তরুণী, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট

রাজশাহীতে ছিনতাইকারীর কবলে তরুণী, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীতে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন প্রিতম বেগম (২৫)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা মোড় ভাংড়ি পট্রি এলাকায়। আহত প্রিতম বেগমের স্বামী হলেন মোঃ পলাশ হোসেন, তিনি ভদ্রা এলাকার বাসিন্দা।

ভিকটিমের ভাষ্যমতে জানা যায়, সেদিন রাতে তিনি রিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার পথরোধ করে তার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের ধাক্কায় তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে দেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ বলছে, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com