1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বৈরী আবহাওয়া, মুষলধারে বৃষ্টির বর্ষণে ঢাকা-বরিশাল মহাসড়কে ধস, খানাখন্দে ভোগান্তি চরমে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

বৈরী আবহাওয়া, মুষলধারে বৃষ্টির বর্ষণে ঢাকা-বরিশাল মহাসড়কে ধস, খানাখন্দে ভোগান্তি চরমে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,গৌরনদী বরিশালঃ- ঢাকা-বরিশাল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত একটি মহাসড়ক। এটি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও খুলনা ও গোপালগঞ্জের দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এই সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার দক্ষিণ-পূর্ব পাশে সড়কে ধস দেখা দিয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে দূরপাল্লার যানবাহন চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

সরেজমিনে দেখা গেছে, গৌরনদী বাসস্ট্যান্ডের ‘জিরো পয়েন্ট’ তিন রাস্তার মোড়ে পশ্চিমে খুলনা-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, আর দক্ষিণ ও উত্তরে রয়েছে ঢাকা-বরিশাল মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সাম্প্রতিক এই ধস ও খানাখন্দ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় সাংবাদিক ও ‘তুবা টেলিকম’-এর প্রোপ্রাইটর মোঃ নাসির উদ্দিন বলেন, ‘এখানে প্রায় ১৫ থেকে ২০টি দোকান রয়েছে।একটি লোকাল বাস কাউন্টারসহ এই দোকানগুলো যেকোনো সময় রাস্তার পূর্ব পাশের পুকুরে ধসে পড়তে পারে। এতে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।’

সাকুরা পরিবহনের চালক সুমন ফকির বলেন, ‘মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় না। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে।’

মোটরসাইকেল চালক ফেরদৌস মোল্লা বলেন, ‘খানাখন্দে জমে থাকা পানি জামাকাপড়ে ছিটে পড়ে, যা খুবই দুর্ভাগ্যজনক। তাই দ্রুত এই সব খানাখন্দ সংস্কারের দাবি জানাচ্ছি।’

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী বলেন, ‘আমাদের সীমানার মধ্যে মহাসড়কের যে অংশ পড়েছে, সে বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। আর যে দোকানগুলো পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে আছে, সেগুলোর বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ‘সাম্প্রতিক হালকা ও ভারী বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ইটের সলিং দিয়ে তা মেরামতের কাজ চলবে। বৃষ্টি কমলে পরে পাথর ও বিটুমিন দিয়ে পূর্ণাঙ্গ সংস্কার করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com