1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পীরগঞ্জে জমিজমা সংক্রান্তে উভয়পক্ষে সংঘর্ষ ও মালামাল লুটপাট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:৩৩|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

পীরগঞ্জে জমিজমা সংক্রান্তে উভয়পক্ষে সংঘর্ষ ও মালামাল লুটপাট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও জেলার  পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারে জমি সংক্রান্ত বিষয়  নিয়ে, গত ১২ জুন বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ  ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে  পীরগঞ্জ থানায় জাহিদুর রহমান ডলার, আনোয়ারুল সহ ৯ জন ও অজ্ঞাত ২০/২৫ জনের নামে একটি এজাহার জমা করেন ভুক্তভোগী আব্দুর রশিদ।

ঘটনা স্থলে সরে জমিনে গিয়ে দেখা যায়, বাজারের পাশে আব্দুর রশিদ এর নির্মাণাধীন বাড়ির সাথে ২৫ শতাংশের এক খন্ড জমিতে বাড়ি কয়েকটি দোকান ও কিছু অংশ ফাঁকা পরে আছে।

ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, জাবর হাট মৌজার ১৫৩ খতিয়ানের ৫৭৫ ও ৫৭৬ দাগে ১ একর ১৩ শতাংশ জমির পৈত্রিক সূত্রে মালিক আমি। সব জমি দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছি । আমার ২৫ শতাংশ জমিতে বাড়ি গাছ পালা ও দোকান ছিল। ঐ জমিতে আমি স্থাপনা তৈরী করতে গেলে, স্কুল কমিটির পক্ষ থেকে আমাকে বাধা দেওয়া হয়। তাই আমি কোর্টের সরনাপূর্ণ হই। কোর্ট আমার পক্ষে রায় দেয়। গত বৃহস্পতিবার সকালে হঠাৎ ২০/২৫ জন লোকজন নিয়ে জাহিদুর রহমান ডলার আমার জমি দখলের চেষ্টা করেন সেখানে বাঁধা দিতে গেলে আমার ছেলে ও স্ত্রী কে ব্যাপক মারধর   করে ও আমার স্ত্রীর সৃলতাহানী করেন।এবং জমিতে থাকা গাছ পালা কেটে নেন, স্থাপনা তৈরির দশ হাজার ইট সিমেন্ট, সব লুটপাট করে নিয়ে যায়। আমি এবিষয়ে পীরগঞ্জ থানায় একটি এজাহার জমা করেছি। আমি এর সুষ্ঠ বিচার চাই।

অপরদিকে , ,জাহিদুর রহমান ডলার  জানান,আমি জাবর হাট হাই স্কুলের অভিভাবক কমিটির সভাপতি , ওই জমি স্কুলের নামে রয়েছে।আব্দুর রশিদ জমিতে স্হাপনা তৈরী করতে আসলে আমরা বাধা দিয়েছিলাম ।

পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মুঠোফোনে বলেন,  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com