1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে,৫ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৪০|
সংবাদ শিরোনামঃ
ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন আশুরা: ত্যাগ, সত্য ও ধৈর্যের অনন্য শিক্ষা মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে,৫ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে
Oplus_131072

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। আইন,শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মঙ্গলবার দুপুরে পয়সারহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।

এসময় পয়সারহাট বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে মধু মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, শহীদ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, মিলন স্টোরকে ২ হাজার টাকা, মা বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা, হালদার স্টোরকে ৫শত টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন,শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com