1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হাসিনা মানুষকে জিম্মি করে বিনা ভোটে ক্ষমতা ও গণভবন দখল করে বসেছিল"খোকন তালুকদার" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল

হাসিনা মানুষকে জিম্মি করে বিনা ভোটে ক্ষমতা ও গণভবন দখল করে বসেছিল”খোকন তালুকদার”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
মাদারীপুর প্রতিনিধিঃ

শেখ হাসিনা সরকার দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে, বিনা ভোটে সরকার গঠন করে,গণভবন দখল করে প্রধানমন্ত্রী সেজে বসেছিল দানবের মতো। আমরা সেই রকম নির্বাচন চাই না বাংলাদেশের মাটিতে সেই রকম দানব আর আমরা দেখতে চাই না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার ইউনিয়ন যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি নেতা খোকন তালুকদার আরো বলেন আমরা চাই বাংলাদেশের মানুষের ভালবাসা, যদি আপনাদের প্রতি জনগণের দয়া হয়, জনগণ যদি আমাদের ভোট দেয়, আল্লাহতালা যদি আমাদের নির্বাচন করায়, যদি আমরা নির্বাচিত হই তাহলে আপনাদের সেবা করার সুযোগ আমরা পাবো। আমরা জোর করে দিনের ভোট রাতে করে মানুষের অধিকার হরণ করে সেই ক্ষমতা আমরা চাই না সেই এমপিও আমরা হতে চাই না।

এ সময় মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম তুহিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা বিএনপি সাবেক যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি ইউনুস শিকদার, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক চৌধুরী আল মামুন, যুগ্ম আহবায়ক শাহিন মৃধাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com