1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:৩০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

শ্রাবন খান সজীব
নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।

মাদারীপুরের শিবচরে-ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনায় মোঃ বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামের দুজন নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিবচর উপজেলার মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। এসময় পিকআপটি মুন্সি বাজার নামক স্থানে এলে অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মো. বাচ্চু মারা যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে মানিক নামে আরও একজনের মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, রাতে তারা দক্ষিণবঙ্গের কোনো এলাকা থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন। কুয়াশা কারণে পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় একজনকে মৃত অবস্থা উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি আমাদের থানায় রয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৬টার দিকে প্রথমে একজন আহত রোগীকে আনা হয়। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। এর এক ঘণ্টা পরে আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com