1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে গামছা দিয়ে হাত-পা বাঁধা চা-বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১০:৫৯|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

ডাসারে গামছা দিয়ে হাত-পা বাঁধা চা-বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।

মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মোঃ আজিজ হাওলাদার নামের এক চা বিক্রেতার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়,নিহত মোঃ আজিজ হাওলাদার(৬০) ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা এলাকার মৃত আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।

স্বজনরা জানান, মোঃ আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন। প্রতিদিনের ন্যায় ৩১ জানুয়ারী ) শুক্রবার বিকেলে দোকানে জান নিহত আজিজ।

অন্যান্য দিনের মতো শুক্রবার রাত ১০ টা পর্যন্ত চা বিক্রি করে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসার কথা থাকলেও ফিরে আসেননি।

শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্বজনরা জানান, আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি সুদের ব্যাবসা করতেন। স্বজনের দাবি হয়তো সুদের টাকার কারনেই,তাকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে।

নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে হত্যাকারীর কঠোর শাস্তির দাবি করছি।

এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল বারিক বলেন,কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন।

তিনি আরো বলেন মো. আজিজ হাওলাদার এর মৃত্যুদেহ ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশের সুরতহাল শেষে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com