1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে শিশু সাফওয়ান হত্যা আটক-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল ৬ বছর ধরে তালাবদ্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা না পেয়ে দুর্ভোগে পাঁড়ইল ইউনিয়নবাসী দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বরিশাল আদালত চত্বরে মামলার বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ৩ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বার্থী ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শরীফ সাহাবুব হাসান, সামনে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ

গৌরনদীতে শিশু সাফওয়ান হত্যা আটক-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

এ,এস,মামুন

নিখোঁজের ১৬ ঘন্টা পর বরিশালের গৌরনদীতে রাস্তার ঢাল থেকে সাফওয়ান শিকদার (৫) নামে এক শিশু’র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের মান্না বেপারীর বাড়ির কাছে রাস্তার ঢাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে। উত্তেজিত এলাকাবাসী আটককৃতদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের মো. ইমরান শিকদারের ছেলে।

সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বাবা মার সাথে শিশু সাফওয়ান গত ১ জানুয়ারি উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের দাদা বাড়ি বেড়াতে আসে। শিশু সাফওয়ান (৫) গত বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে স্বজনরা শিশুটির সন্ধান না পেয়ে শিশুর দাদা বারেক শিকদার ওইদিন বিকালে গৌরনদীর শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। স্থানীয় এক নারী বৃহস্পতিবার ভোর ৬টার দিাকে একই গ্রামের মান্না বেপারীর বাড়ির কাছে রাস্তার ঢালে শিশু সাফওয়ানের লাশ দেখতে পান। খবর পেয়ে শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সাফওয়ানের লাশ উদ্ধার করে। সাফওয়ান হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানান স্বজনরা।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একই বাড়ির লোকমান চৌধুরীর বসত ঘরে তল্লাশী চালিয়ে হত্যার বেশকিছু আলামত জব্দ করেছে পুলিশ। পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য লোকমান চৌধুরীর ছেলে রুমান চৌধুরী ও শরিকল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক চৌধুরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত শিশুর দাদা বারেক সিকদার বলেন, প্রতিবেশি লোকমান চৌধুরীর সাথে জমির সীমানা নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে লোকমানের ছেলে রুমানকে আমার নাতির সাথে কথা বলথে দেখেছে স্থানীয়রা।
আটককৃত ইউপি সদস্য মোজাম্মেল বলেন, বিনাকারণে আমাকে এলাকার কতিপয় ব্যক্তি মারধর করে গুরুতর আহত করেছে। তবে এলাকাবাসীর অভিযোগ শিশু সাফওয়ান হত্যাকান্ডের সাথে ইউপি সদস্যর সরাসরি যোগ সূত্রের আলামত রয়েছে।
এদিকে শিশুটির মরদেহ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু সাফওয়ানের রক্তাক্ত লাশ উদ্ধারের পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আটককৃত ইউপি সদস্যকে সেনা ও র‌্যাবের সহায়তায় থানায় নিয়ে আসা হয়েছে। এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com