1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আন্দোলনে নিহত রনির ঘর এলো ‘নতুন অতিথি’ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:২২|
সংবাদ শিরোনামঃ
বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ফিরে দেখা সাংবাদিকতার সোনালি দিনগুলো নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্দোলনে নিহত রনির ঘর এলো ‘নতুন অতিথি’

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বরিশালের বানারীপাড়া উপজেলার আল আমিন রনির ঘর আলো করে মেয়ে সন্তানের জন্ম হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে নিহত আল আমিনের স্ত্রী মিম আক্তার মেয়েসন্তানের জন্ম দেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম।

তিনি বলেন, প্রসূতি মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন। তাদের আলাদা গুরুত্ব দিয়ে যত্ন নেওয়া হচ্ছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

মিমের অস্ত্রোপচারে সহায়তা করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট গাইনি ডা. ইসরাত শারমিন, অ্যানেসথেসিওলজিস্ট ডা. আমিনুর রহমান, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক নিলয়, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোমান ইবনে আহাদ।

জানা গেছে, উপজেলার সলিয়াবাকপুর পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা আল আমিন রনি তার মা ও ছোট ভাইকে নিয়ে রাজধানীর মহাখালীর সাততলা বাউন্ডারি বস্তিতে থাকতেন। গ্রামের বাড়িতে ছিল অন্তঃসত্ত্বা স্ত্রী মিম। রনি দিনে মহাখালীর একটি ওয়ার্কশপে কাজ কাজ করতেন আর রাতে খাবার ডেলিভারি দিতেন। ছাত্র আন্দোলনে ১৯ জুলাই দুপুরে মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান রনি। পরে ২০ জুলাই গ্রামের বাড়িতে এনে তাকে দাফন করা হয়।

রনির ঘরে মেয়েসন্তান হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান ইউএনও অন্তরা হালদার। তিনি বলেন, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আল আমিন রনির ঘর আলো করে ফুটফুটে মেয়েসন্তান জন্ম নিয়েছে। মা ও মেয়ের জন্য উপজেলা প্রশাসন বানারীপাড়ার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। আমরা এই পরিবারটির পাশে আছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com