
মোঃ সবুজ খান,মাদারীপুরঃ- মাত্র ২২-দিনের ব্যবধানে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ এডহক কমিটির সভাপতি পরির্বতন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরির্দশক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত লিখিত নোটিশের মাধ্যমে মঙ্গলবার (১৭-০৯-২৪) মোঃ আনিসুর রহমান তালুকদারকে মনোনায়ন প্রদান করা হয়।
এর ১৩ দিনের মাথায় ২৯-০৯-২৪ তারিখ মনোনয়ন পরির্বতন করে মাহমুদ আলম সরদারকে এডহক কমিটির সভাপতি হিসেবে ঘোষনা আসে।
আজ (৮-১০-২৪) মঙ্গলবার সকালে মাহমুদ আলম সরদারের এডহক কমিটির সভাপতির মনোনয়ন বাতিল করে আবার মোঃ আনিসুর রহমান তালুকদারকে সভাপতি হিসেবে ঘোষনা করা হয়।
এ বিষয় নিয়ে জেলা ব্যাপি ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। মোঃ আনিসুর রহমান তালুকদার কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাহমুদ আলম সরদার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং তারা উভয় মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলার সন্তান।
আজ মঙ্গলবার (৮-১০-২৪) সকাল থেকে সামাজিক মাধ্যমে এ নোটিশ ব্যাপক ভাইরাল হয়েছে।
নোটিশে বলা হয়েছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বর্তমান সভাপতি মোঃ মাহমুদ আলম সরদারের মনোনয়ন পরির্বতন করে মোঃ আনিসুর রহমান তালুকদারকে এডহক কমিটির সভাপতি ও বিদ্যেৎসাহী সদস্য মোঃ মিজানুর রহমানের মনোনয়ন পরির্বতন করে তথাস্তানে মোঃ ফজলুল হক বেপারীর কে মনোনয়ন দেয়া হল।
বর্তমান কমিটি ১৭-০৯-২৪ মঙ্গলবার থেকে আগামি ৬ মাস পর্যন্ত এই এডহক কমিটির মেয়াদ থাকবে এবং এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডির কমিটি গঠন করতে হবে।